What is the PHP

পিএইচপি কি?:
পিএইচপি (PHP:Hypertext Preprocessor ) একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যেটা মূলত ওয়েব ডেভেলপেমেন্টের জন্য ব্যবহৃত হয়। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ওয়েব পেজ দ্রুত তৈরী করা ডাইনামিকালি।
পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার:
১. এইচটিএমএল .বিশেষ করে এইচটিএমএল ফর্ম
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।
কি কি সফটওয়ার প্রয়োজন ?:
যেসব ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট করে সেখানে hosting(জায়গা) নিতে হবে। এ জন্য টাকা গুনতে হবে। এ বিষয়টি নিয়ে হোস্টিং টিউটোরিয়াল বিস্তারিত আলোচনা করা আছে।
আপাতত শেখার জন্য আমরা নিজের কম্পিউটারেই ওয়েব সার্ভার ইনস্টল করে নেব। এ জন্য নিম্নোক্ত সফটওয়ারগুলি ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে-
সার্ভার সফটওয়ার
১. একটা পিএইচপি-compitable ওয়েব সার্ভার যেমন: এপাচি তবে বর্তমানে nginx (উচ্চারন ইনজিন-এক্স) খুব জনপ্রিয়
২. পিএইচপি (ডাউনলোড)
৩. মাইসিক্যুয়েল ডেটাবেস (শুধু তখনই লাগবে যদি আপনার এপ্লিকেশনে ডেটাবেস এর কাজ থাকে)
ক্লাইন্ট সফটওয়ার
১. ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স (এটাতো সবার ইনস্টল দেয়াই আছে)
২. একটা টেক্সট এডিটর যেমন:নোটপ্যাড। আপনি পিএইচপি এর জন্য Specialized এডিটরও ব্যাবহার করতে পারেন। ফ্রি কিন্তু সবচেয়ে সমৃদ্ধ এমন একটি এডিটর (IDE) হচ্ছে নেটবিনস।
[অন্যান্য তথ্যাদি]
** সব পিএইচপি ফাইল .php দিয়ে শেষ হবে যেমন login.php, test.php, sign_up.php ইত্যাদি।
** সব প্লাটফর্মে সাপোর্ট আছে অর্থ্যাৎ ক্রস প্লাটফর্ম যেমন উইন্ডোজ, লিনাক্স (সব ইউনিক্স সদৃশ অপারেটিং সিস্টেমে চলবে)।
** জেন্ড কোম্পানী পিএইচপি ল্যাংগুয়েজটি ম্যানেজ করে। আসলে যারা ল্যাংগুয়েজটি তৈরী করেছে তারাই এই কোম্পানীটি প্রতিষ্ঠা করেছে।
** পিএইচপি তৈরী শুরু হয়েছিল ১৯৯৪ সালে এবং তখন নাম ছিল Personal Home Page (PHP), এরপর ১৯৯৮ সালে ভার্সন ৩ (Version 3) এসেছিল আর পিএইচপি ৫ ভার্সনটি এসেছে ২০০৪ সালে এবং বর্তমানে সর্বশেষ ভার্সনটি হচ্ছে (স্টাবল) ৫.৬.৫ (১ লা ফ্রেব্রয়ারী, ২০১৫)। বর্তমানে পিএইচপি পূর্নাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেড এবং পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত ল্যাংগুয়েজ ওয়েব ডেভেলপমেন্টের জন্য, যদিও পিএইচপির আগে (ওয়েব ডেভেলপমেন্টের জন্য) আরো অনেক ল্যাংগুয়েজ এসেছিল। পিএইচপি বিখ্যাত হওয়ার কিছু কারন দেখুন।


